৩৮/৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০২১ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
যে মুসলিমদের দল থেকে পৃথক হবে, তাকে হত্যা করা সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৪০২১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০২১
أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ شُرَيْحٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا سَتَكُونُ بَعْدِي هَنَاتٌ وَهَنَاتٌ وَهَنَاتٌ - وَرَفَعَ يَدَيْهِ - فَمَنْ رَأَيْتُمُوهُ يُرِيدُ تَفْرِيقَ أَمْرِ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جَمِيعٌ، فَاقْتُلُوهُ كَائِنًا مَنْ كَانَ مِنَ النَّاسِ»
'আরফাজাহ্ ইবনু শুরায়হ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) বলেছেন: আমার পরে নিশ্চয় অনেক ফিতনাহ্-ফ্যাসাদ বিপর্যয় ঘটবে। এরপর তিনি (ﷺ) তার হাত উঠালেন (এবং বললেন): তখন তোমরা কাউকে দেখবে যে, উম্মাতে মুহাম্মাদীর মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে, অথচ তারা একতাবদ্ধ; তখন তোমরা তাকে হত্যা করবে, সে যে-ই হোক না কেন।
