৩৮/৬. অধ্যায়ঃ
যে মুসলিমদের দল থেকে পৃথক হবে, তাকে হত্যা করা সম্পর্কে
সুনানে নাসাঈ : ৪০২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلَاقَةَ، عَنْ عَرْفَجَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَتَكُونُ بَعْدِي هَنَاتٌ، وَهَنَاتٌ، فَمَنْ أَرَادَ أَنْ يُفَرِّقَ أَمْرَ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُمْ جَمْعٌ فَاضْرِبُوهُ بِالسَّيْفِ»
আরফাযা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি : আমার পরে অনেক ফিতনা-ফ্যাসাদ দেখা দেবে। এ সময় যে কেউ উম্মাতে মুহাম্মদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, অথচ তারা একতাবদ্ধ, তখন তোমরা তাকে তরবারী দ্বারা আঘাত কর।
