৩৮/৭. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ বলেন : “যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিপর্যয় ছড়িয়ে বেড়ায় তাদের শাস্তি হলো এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শুলীবিদ্ধ করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে...”- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৩৩)। আর যাদের ব্যাপারে তা নাযিল হয়েছে এবং এ সম্পর্কে আনাস (রাঃ) থেকে হাদীস বর্ণনায় রাবীগণের শব্দগত ভিন্নতা।
সুনানে নাসাঈ : ৪০২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২৪
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ قَالَ: حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، مَوْلَى أَبِي قِلَابَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو قِلَابَةَ قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ نَفَرًا مِنْ عُكْلٍ ثَمَانِيَةً قَدِمُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَوْخَمُوا الْمَدِينَةَ، وَسَقِمَتْ أَجْسَامُهُمْ، فَشَكَوْا ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَا تَخْرُجُونَ مَعَ رَاعِينَا فِي إِبِلِهِ، فَتُصِيبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا؟» قَالُوا: بَلَى، فَخَرَجُوا فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَصَحُّوا، فَقَتَلُوا رَاعِيَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ، فَأَخَذُوهُمْ، فَأُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَّرَ أَعْيُنَهُمْ، وَنَبَذَهُمْ فِي الشَّمْسِ حَتَّى مَاتُوا
আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আরবের উক্ল গোত্রের আটজন লোক নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হলো। মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ল। তারা এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অভিযোগ করলে তিনি বললেন : তোমরা আমাদের উটের রাখালের সাথে বাইরে যাবে এবং দুধ ও পেশাব পান করবে। তারা বললেন : জি, হ্যাঁ।অতএব তারা গিয়ে উটের দুধ ও পেশাব পান করল, আর রোগমুক্ত হলো। পরে তারা রাসূলুল্লাহ (ﷺ) এর রাখালকে হত্যা করল এবং উট নিয়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) লোক পাঠালেন তাদের ধরে আনার জন্য। যখন তাদের ধরে আনা হলো তিনি তাদের হাত-পা কেটে ফেললেন এবং গরম শলাকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন। এরপর তাদেরকে উত্তপ্ত রোদে ফেলে রাখলেন। এমনকি এভাবে তারা এ অবস্থায় মারা গেল।
