৩৮/৭. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ বলেন : “যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিপর্যয় ছড়িয়ে বেড়ায় তাদের শাস্তি হলো এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শুলীবিদ্ধ করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে...”- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৩৩)। আর যাদের ব্যাপারে তা নাযিল হয়েছে এবং এ সম্পর্কে আনাস (রাঃ) থেকে হাদীস বর্ণনায় রাবীগণের শব্দগত ভিন্নতা।
সুনানে নাসাঈ : ৪০২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২৫
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ، عَنْ الْوَلِيدِ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، «أَنَّ نَفَرًا مِنْ عُكْلٍ قَدِمُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ، فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَفَعَلُوا فَقَتَلُوا رَاعِيَهَا وَاسْتَاقُوهَا، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهِمْ»، قَالَ: «فَأُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَّرَ أَعْيُنَهُمْ، وَلَمْ يَحْسِمْهُمْ وَتَرَكَهُمْ حَتَّى مَاتُوا»، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ} [المائدة: 33] الْآيَةَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উক্ল গোত্রের কয়েকজন লোক নাবী (ﷺ) এর নিকট ইসলাম গ্রহণ করে। কিন্তু মদীনার আবহাওয়া তাদের (স্বাস্থ্যের) প্রতিকূল হওয়ায় নাবী (ﷺ) তাদেরকে সদাকার উটের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, যাতে করে তারা ঐ উটের দুধ এবং পেশাব পান করতে পারে। তারা ঐরূপ করল। পরে তারা রাখালকে হত্যা করে উট নিয়ে চলে গেল। নাবী (ﷺ) তাদের খোঁজার জন্য লোক পাঠালেন।রাবী বলেন: তাদের আনার পর তাদের হাত-পা কেটে দিলেন, তাদের চোখে গরম শলাকা বিদ্ধ করলেন। তাদের ক্ষতের রক্ত বন্ধ করার জন্য কোন পট্টি দিলেন না। বরং তাদের এভাবে ফেলে রাখলেন যতক্ষণ না তারা মারা গেল। অতঃপর আল্লাহ তা’আলা নাযিল করেন:إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ“যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে..."- (সূরা আল মায়েদাহ ৫: ৩৩)।
