৩৮/৭. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ বলেন : “যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিপর্যয় ছড়িয়ে বেড়ায় তাদের শাস্তি হলো এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শুলীবিদ্ধ করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে...”- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৩৩)। আর যাদের ব্যাপারে তা নাযিল হয়েছে এবং এ সম্পর্কে আনাস (রাঃ) থেকে হাদীস বর্ণনায় রাবীগণের শব্দগত ভিন্নতা।
সুনানে নাসাঈ : ৪০২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২৬
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، عَنْ أَنَسٍ قَالَ: قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَةُ نَفَرٍ مِنْ عُكْلٍ، فَذَكَرَ نَحْوَهُ إِلَى قَوْلِهِ: لَمْ يَحْسِمْهُمْ وَقَالَ: قَتَلُوا الرَّاعِيَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উক্ল গোত্রের আট লোকের একটি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে উপস্থিত হলো। এরপর আগের হাদিসের মতো বর্ণনার পর রাবী বলেন: তারা রাখালকে হত্যা করল।
