৩৮/৭. অধ্যায়ঃ

মহান ও মহীয়ান আল্লাহ বলেন : “যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিপর্যয় ছড়িয়ে বেড়ায় তাদের শাস্তি হলো এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শুলীবিদ্ধ করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে...”- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৩৩)। আর যাদের ব্যাপারে তা নাযিল হয়েছে এবং এ সম্পর্কে আনাস (রাঃ) থেকে হাদীস বর্ণনায় রাবীগণের শব্দগত ভিন্নতা।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২৭

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ قَالَ: «أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفَرٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَأَمَرَ لَهُمْ - وَاجْتَوَوْا الْمَدِينَةَ - بِذَوْدٍ أَوْ لِقَاحٍ يَشْرَبُونَ أَلْبَانَهَا وَأَبْوَالَهَا، فَقَتَلُوا الرَّاعِيَ، وَاسْتَاقُوا الْإِبِلَ، فَبَعَثَ فِي طَلَبِهِمْ فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَّرَ أَعْيُنَهُمْ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

উরায়না বা উকল গোত্র হতে একদল লোক নবী (ﷺ)-এর খিদমতে আসলে, মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় তিনি (ﷺ) তাদেরকে উটের দুধ এবং পেশাব পান করতে নির্দেশ দিলেন। তারা রাখালকে হত্যা করল এবং সকল উট নিয়ে গেল। তিনি (ﷺ) তাদের খুঁজতে লোক পাঠালেন। পরে তিনি (ﷺ) তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকা দিয়ে চোখ বিদ্ধ করে দিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন