৩৮/৮. অধ্যায়ঃ
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে হুমায়দ-এর বর্ণনায় তার ছাত্রদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَغَيْرُهُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ نَاسًا مِنْ عُرَيْنَةَ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاجْتَوَوْا الْمَدِينَةَ، فَبَعَثَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى ذَوْدٍ لَهُ، فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَلَمَّا صَحُّوا، ارْتَدُّوا عَنِ الْإِسْلَامِ، وَقَتَلُوا رَاعِيَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤْمِنًا، وَاسْتَاقُوا الْإِبِلَ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آثَارِهِمْ، فَأُخِذُوا، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَلَ أَعْيُنَهُمْ، وَصَلَبَهُمْ»---[حكم الألباني] صحيح دون قوله وصلبهم
আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
উরায়না গোত্রের কিছু লোক রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হল। কিন্তু মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হল।নবী (ﷺ) তাদেরকে তাঁর একপাল উটনীর কাছে পাঠালেন। ফলে তারা ঐগুলোর দুধ এবং পেশাব পান করল। যখন তারা সুস্থ হলো তখন মুরতাদ হয়ে গেল এবং রসূলুল্লাহ (ﷺ)-এর মু’মিন রাখালকে হত্যা করল এবং উটগুলো নিয়ে পালিয়ে গেল।রসূলুল্লাহ (ﷺ) তাদের খুঁজতে পাঠালেন। তাদের ধরে আনার পর তিনি তাদের হাত-পা কেটে দিলেন। গরম শলাকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দিলেন এবং শূলে বিদ্ধ করলেন।
