৩৮/৮. অধ্যায়ঃ
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে হুমায়দ-এর বর্ণনায় তার ছাত্রদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২৯
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُنَاسٌ مِنْ عُرَيْنَةَ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ خَرَجْتُمْ إِلَى ذَوْدِنَا فَكُنْتُمْ فِيهَا، فَشَرِبْتُمْ مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا» فَفَعَلُوا، فَلَمَّا صَحُّوا، قَامُوا إِلَى رَاعِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَتَلُوهُ، وَرَجَعُوا كُفَّارًا، وَاسْتَاقُوا ذَوْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرْسَلَ فِي طَلَبِهِمْ، فَأُتِيَ بِهِمْ فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَلَ أَعْيُنَهُمْ
আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
ইসমাঈল (রহঃ) থেকে এবং তিনি আনাস ইবন মালিক (রাঃ) থেকে। উরাইনাহ গোত্রের কিছু লোক রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলো। তিনি (ﷺ) তাদের বললেন, তোমরা যদি আমাদের উটপালের কাছে যেতে এবং সেখানে অবস্থান করে তাদের দুধ ও পেশাব পান করতে!তারা তাই করল। তারা যখন সুস্থ হলো, তখন তারা রসূলুল্লাহ (ﷺ)-এর রাখালের কাছে গেল এবং তাকে হত্যা করে নবী (ﷺ) এর উটগুলো নিয়ে পালিয়ে গেল। নবী (ﷺ) তাদের খোঁজার জন্য লোক পাঠালেন। তাদের ধরে আনা হলে তিনি তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকা দিয়ে চোখ অন্ধ করে দিলেন।
