৩৮/৮. অধ্যায়ঃ
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে হুমায়দ-এর বর্ণনায় তার ছাত্রদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৩০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: قَدِمَ نَاسٌ مِنْ عُرَيْنَةَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاجْتَوَوْا الْمَدِينَةَ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ خَرَجْتُمْ إِلَى ذَوْدِنَا، فَشَرِبْتُمْ مِنْ أَلْبَانِهَا» قَالَ: وَقَالَ قَتَادَةُ: «وَأَبْوَالِهَا»، فَخَرَجُوا إِلَى ذَوْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا صَحُّوا، كَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ، وَقَتَلُوا رَاعِيَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤْمِنًا، وَاسْتَاقُوا ذَوْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَانْطَلَقُوا مُحَارِبِينَ، فَأَرْسَلَ فِي طَلَبِهِمْ، فَأُخِذُوا، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَّرَ أَعْيُنَهُمْ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উরায়না গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হল। মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় নবী (ﷺ) তাদের বলেন: তোমরা যদি আমাদের উটের নিকট যেতে, সেগুলোর দুধ ও পেশাব পান করতে।তবে কাতাদাহ (রহঃ) বলেন: ঐগুলোর পেশাব। তারা রাসূলুল্লাহ (ﷺ) এর উটের পালে গেল এবং যখন তারা সুস্থ হলো তখন মুরতাদ হয়ে গেল। আর তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর মুমিন রাখালকে হত্যা করে তার উট নিয়ে পালিয়ে গেল এবং তারা বিদ্রোহীরূপে ফিরে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের খোঁজার জন্য লোক পাঠান। তাদের ধরে আনা হলে তিনি (ﷺ) তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকা দিয়ে চোখ বিদ্ধ করে দিলেন।
