৩৮/৮. অধ্যায়ঃ
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে হুমায়দ-এর বর্ণনায় তার ছাত্রদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৩৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ نَافِعٍ أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا بَهْزٌ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، وَثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ نَفَرًا مِنْ عُرَيْنَةَ نَزَلُوا فِي الْحَرَّةِ، فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاجْتَوَوْا الْمَدِينَةَ، «فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكُونُوا فِي إِبِلِ الصَّدَقَةِ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَقَتَلُوا الرَّاعِيَ، وَارْتَدُّوا عَنِ الْإِسْلَامِ، وَاسْتَاقُوا الْإِبِلَ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آثَارِهِمْ، فَجِيءَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَّرَ أَعْيُنَهُمْ، وَأَلْقَاهُمْ فِي الْحَرَّةِ» قَالَ أَنَسٌ: «فَلَقَدْ رَأَيْتُ أَحَدَهُمْ يَكْدُمُ الْأَرْضَ بِفِيهِ عَطَشًا حَتَّى مَاتُوا»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উরায়না সম্প্রদায়ের লোক হাররাহ নামক স্থানে অবস্থান করে। অতঃপর তারা নবী (ﷺ)-এর নিকট আসে। মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় রসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সদাকার যে উট রয়েছে সেগুলোর দুধ ও পেশাব পান করার নির্দেশ দিলেন। পরে তারা রাখালকে হত্যা করে এবং মুরতাদ হয়ে যায় আর উট নিয়ে পালায়। রসূলুল্লাহ (ﷺ) তাদেরকে খোঁজার জন্য লোক পাঠান। অতঃপর তাদেরকে ধরে আনা হলে তিনি (ﷺ) তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকা দিয়ে চক্ষু অন্ধ করে দেন এবং হাররায় তাদের ফেলে রাখেন। আনাস (রাঃ) বলেন: আমি তাদের একজনকে দেখলাম পিপাসার কারণে নিজের মুখ মাটিতে ঘষছে, এভাবেই তারা মৃত্যুবরণ করে।
