৩৮/৯. অধ্যায়ঃ
ইয়াহইয়া ইবনু সা'ঈদ থেকে তুলহাহ্ ইবনু মুসারিফ ও মু'আবিয়াহ্ ইবনু সালিহ-এর মধ্যে এ হাদীসের বর্ণনাগত বৈপরীত্য
সুনানে নাসাঈ : ৪০৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৩৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحِيمِ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَدِمَ أَعْرَابٌ مِنْ عُرَيْنَةَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمُوا، فَاجْتَوَوْا الْمَدِينَةَ حَتَّى اصْفَرَّتْ أَلْوَانُهُمْ، وَعَظُمَتْ بُطُونُهُمْ، «فَبَعَثَ بِهِمْ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى لِقَاحٍ لَهُ، فَأَمَرَهُمْ أَنْ يَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا حَتَّى صَحُّوا، فَقَتَلُوا رُعَاتَهَا، وَاسْتَاقُوا الْإِبِلَ، فَبَعَثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهِمْ، فَأُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَّرَ أَعْيُنَهُمْ» قَالَ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَبْدُ الْمَلِكِ لِأَنَسٍ: وَهُوَ يُحَدِّثُهُ هَذَا الْحَدِيثَ، بِكُفْرٍ أَوْ بِذَنْبٍ؟ قَالَ: «بِكُفْرٍ»
আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
ত্বলহা ইবন মুসাররিফ ইয়াহিয়া ইবন সাঈদ থেকে এবং তিনি আনাস ইবন মালিক (রাঃ) থেকে। ‘উরায়িনাহ গোত্রের কয়েকজন বেদুঈন আল্লাহর নাবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করল। কিন্তু মদীনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তাদের গায়ের রং হলদে হয়ে গেল এবং পেট ফুলে গেল। আল্লাহর নাবী (ﷺ) তাদেরকে দুধওয়ালা উটের নিকট প্রেরণ করলেন এবং সেগুলোর দুধ ও পেশাব পান করার নির্দেশ দেন। যখন তারা সুস্থ হয়ে যায়, তারা রাখালকে হত্যা করে উট নিয়ে পালায়। আল্লাহর নাবী (ﷺ) তাদের ধরে আনার জন্য লোক পাঠান। ধরে আনার পর তিনি (ﷺ) তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকা দিয়ে চোখ অন্ধ করে দেন।আমীরুল মু’মিনীন আবদুল মালিক (রহঃ) আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, যখন তিনি তার কাছে এই হাদীস বর্ণনা করছিলেন – নাবী (ﷺ) তাদেরকে এই শাস্তি তাদের কুফরীর কারণে, না তাদের অপরাধের কারণে দিয়েছিলেন? তিনি বললেন: কুফরীর কারণে।
