৩৮/৯. অধ্যায়ঃ
ইয়াহইয়া ইবনু সা'ঈদ থেকে তুলহাহ্ ইবনু মুসারিফ ও মু'আবিয়াহ্ ইবনু সালিহ-এর মধ্যে এ হাদীসের বর্ণনাগত বৈপরীত্য
সুনানে নাসাঈ : ৪০৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৩৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: وَأَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَمُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ قَالَ: قَدِمَ نَاسٌ مِنَ الْعَرَبِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمُوا، ثُمَّ مَرِضُوا، فَبَعَثَ بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى لِقَاحٍ لِيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا، فَكَانُوا فِيهَا، ثُمَّ عَمَدُوا إِلَى الرَّاعِي غُلَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَتَلُوهُ، وَاسْتَاقُوا اللِّقَاحَ، فَزَعَمُوا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ عَطِّشْ مَنْ عَطَّشَ آلَ مُحَمَّدٍ اللَّيْلَةَ»، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهِمْ، فَأُخِذُوا، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَلَ أَعْيُنَهُمْ، وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى بَعْضٍ، إِلَّا أَنَّ مُعَاوِيَةَ قَالَ فِي هَذَا الْحَدِيثِ: «اسْتَاقُوا إِلَى أَرْضِ الشِّرْكِ»
সা’ঈদ ইবন মুসাইয়্যাব (রাঃ) হতে বর্ণিতঃ
গ্রাম্য কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে ইসলাম গ্রহণ করল, তারপর তারা অসুস্থ হয়ে পড়ে। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে দুধওয়ালা উটনীর নিকট পাঠিয়ে দিলেন, যাতে তারা সেখানে অবস্থান করে দুধ পান করতে পারে। পরে তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর গোলাম রাখালকে হত্যা করে উটগুলোকে নিয়ে পালালো।লোকেরা বলে, রাসূলুল্লাহ (ﷺ) এ খবর শুনে বললেন: হে আল্লাহ! ঐ ব্যক্তিকে পিপাসিত রাখ, যে মুহাম্মাদ (ﷺ)-এর পরিবারে লোককে রাতভর পিপাসিত রেখেছে। রাসূলুল্লাহ (ﷺ) পরে তাদের খোঁজে লোক পাঠান। তাদের ধরে আনা হলে তাদের হাত-পা কাটা হলো এবং চোখ শলাকা দ্বারা অন্ধ করে দেন। বর্ণনাকারীদের মধ্যে একে অপরের চেয়ে অতিরিক্ত বর্ণনা করেছেন। তবে মু'আবিয়া (রাঃ) এই হাদীসে বলেন: তারা উটগুলোকে হাঁকিয়ে মুশরিকদের এলাকায় নিয়ে যায়।
