৩৮/৯. অধ্যায়ঃ
ইয়াহইয়া ইবনু সা'ঈদ থেকে তুলহাহ্ ইবনু মুসারিফ ও মু'আবিয়াহ্ ইবনু সালিহ-এর মধ্যে এ হাদীসের বর্ণনাগত বৈপরীত্য
সুনানে নাসাঈ : ৪০৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৩৯
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ «أَنَّ قَوْمًا أَغَارُوا عَلَى إِبِلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَلَ أَعْيُنَهُمْ»
হিশাম (রহঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
হিশাম (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন। কয়েকজন লোক রসূলুল্লাহ (ﷺ)-এর উট নিয়ে পালিয়ে গেল। তাদেরকে নবী (ﷺ)-এর নিকট নিয়ে আসা হলে তিনি (ﷺ) তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে চোখ অন্ধ করে দেন।
