৩৮/১৪. অধ্যায়ঃ
মুরতাদ সম্পর্কে বিধান
সুনানে নাসাঈ : ৪০৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৬০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ نَاسًا ارْتَدُّوا عَنِ الْإِسْلَامِ، فَحَرَّقَهُمْ عَلِيٌّ بِالنَّارِ، قَالَ ابْنُ عَبَّاسٍ: لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحَرِّقْهُمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ أَحَدًا، وَلَوْ كُنْتُ أَنَا لَقَتَلْتُهُمْ» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ»
ইকরিমা (রাঃ) হতে বর্ণিতঃ
কিছু ব্যক্তি ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল, তখন আলী (রাঃ) তাদের আগুনে পুড়িয়ে দেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন: যদি আমি তাঁর জায়গায় হতাম, তবে তাদেরকে কখনো পোড়াতাম না। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কাউকে আল্লাহর ‘আযাব দ্বারা শাস্তি দিও না। আমি হলে তাদেরকে অবশ্যই হত্যা করতাম। কারণ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার দীন বদলায়, তাকে হত্যা কর।
