৩৮/১৪. অধ্যায়ঃ
মুরতাদ সম্পর্কে বিধান
সুনানে নাসাঈ : ৪০৬৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৬৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وحَدَّثَنِي حَمَّادُ بْنُ مَسْعَدَةَ قَالَا: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ، ثُمَّ أَرْسَلَ مُعَاذَ بْنَ جَبَلٍ بَعْدَ ذَلِكَ، فَلَمَّا قَدِمَ قَالَ: أَيُّهَا النَّاسُ، إِنِّي رَسُولُ رَسُولِ اللَّهِ إِلَيْكُمْ، فَأَلْقَى لَهُ أَبُو مُوسَى وِسَادَةً لِيَجْلِسَ عَلَيْهَا، فَأُتِيَ بِرَجُلٍ كَانَ يَهُودِيًّا فَأَسْلَمَ، ثُمَّ كَفَرَ، فَقَالَ مُعَاذٌ: «لَا أَجْلِسُ حَتَّى يُقْتَلَ قَضَاءُ اللَّهِ وَرَسُولِهِ» ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمَّا قُتِلَ قَعَدَ
আবূ মূসা আশ্আরী (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) তাঁকে ইয়ামানে (গভর্নর করে) প্রেরণ করেন। এরপরে তিনি মু‘আয ইবনু জাবাল (রাঃ)-কে পাঠান। যখন তিনি সেখানে পৌঁছলেন, বললেন: হে লোকসকল! আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর দূত হিসেবে তোমাদের নিকট এসেছি। আবু মূসা আল আশআরী (রাঃ) তাঁর বসার জন্য একটি গদি স্থাপন করলেন। এমন সময় এক লোককে আনা হল, যে প্রথমে ইহুদি ছিল, পরে ইসলাম গ্রহণ করে আবার কাফির হয়ে যায়। মু‘আয (রাঃ) বললেন: এই লোককে আল্লাহ এবং তাঁর রসূলের ফায়সালা অনুযায়ী হত্যা না করা পর্যন্ত আমি বসব না। তিনি তিনবার এ কথা বলেন। অতঃপর যখন তাকে হত্যা করা হয় তিনি বসেন।
