৩৮/১৪. অধ্যায়ঃ
মুরতাদ সম্পর্কে বিধান
সুনানে নাসাঈ : ৪০৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৬৭
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ قَالَ: حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُفَضَّلٍ قَالَ: حَدَّثَنَا أَسْبَاطٌ قَالَ: زَعَمَ السُّدِّيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ، إِلَّا أَرْبَعَةَ نَفَرٍ وَامْرَأَتَيْنِ وَقَالَ: «اقْتُلُوهُمْ، وَإِنْ وَجَدْتُمُوهُمْ مُتَعَلِّقِينَ بِأَسْتَارِ الْكَعْبَةِ، عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ خَطَلٍ وَمَقِيسُ بْنُ صُبَابَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي السَّرْحِ»، فَأَمَّا عَبْدُ اللَّهِ بْنُ خَطَلٍ فَأُدْرِكَ وَهُوَ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَاسْتَبَقَ إِلَيْهِ سَعِيدُ بْنُ حُرَيْثٍ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ فَسَبَقَ سَعِيدٌ عَمَّارًا، وَكَانَ أَشَبَّ الرَّجُلَيْنِ فَقَتَلَهُ، وَأَمَّا مَقِيسُ بْنُ صُبَابَةَ فَأَدْرَكَهُ النَّاسُ فِي السُّوقِ فَقَتَلُوهُ، وَأَمَّا عِكْرِمَةُ فَرَكِبَ الْبَحْرَ، فَأَصَابَتْهُمْ عَاصِفٌ، فَقَالَ أَصْحَابُ السَّفِينَةِ: أَخْلِصُوا، فَإِنَّ آلِهَتَكُمْ لَا تُغْنِي عَنْكُمْ شَيْئًا هَاهُنَا. فَقَالَ عِكْرِمَةُ: وَاللَّهِ لَئِنْ لَمْ يُنَجِّنِي مِنَ الْبَحْرِ إِلَّا الْإِخْلَاصُ، لَا يُنَجِّينِي فِي الْبَرِّ غَيْرُهُ، اللَّهُمَّ إِنَّ لَكَ عَلَيَّ عَهْدًا، إِنْ أَنْتَ عَافَيْتَنِي مِمَّا أَنَا فِيهِ أَنْ آتِيَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَضَعَ يَدِي فِي يَدِهِ، فَلَأَجِدَنَّهُ عَفُوًّا كَرِيمًا، فَجَاءَ فَأَسْلَمَ، وَأَمَّا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي السَّرْحِ، فَإِنَّهُ اخْتَبَأَ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَلَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَى الْبَيْعَةِ، جَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْ عَبْدَ اللَّهِ، قَالَ: فَرَفَعَ رَأْسَهُ، فَنَظَرَ إِلَيْهِ، ثَلَاثًا كُلَّ ذَلِكَ يَأْبَى، فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ، ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ: «أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلُهُ» فَقَالُوا: وَمَا يُدْرِينَا يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ، هَلَّا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ؟ قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ خَائِنَةُ أَعْيُنٍ»
মুস’আব ইবন সা’দ তার পিতা থেকে হতে বর্ণিতঃ
যেদিন মক্কা বিজয় হয়, রাসূলুল্লাহ (ﷺ) সকলকে নিরাপত্তা দান করেন, কিন্তু চারজন পুরুষ এবং দুইজন নারী ছাড়া। তিনি (ﷺ) বলেন: তাদেরকে হত্যা কর; যদিও তারা কাবার পর্দা জড়িয়ে থাকে। তারা হলো, ইকরিমা ইবনু আবু জাহল, আবদুল্লাহ ইবনু খাতাল, মিকয়াস ইবনু সুবাবা, আবদুল্লাহ ইবনু সাদ ইবনু আবু সারহ।আবদুল্লাহ ইবনু খাতাল-কে কাবার গিলাফের সাথে জড়ানো অবস্থায় পাওয়া গেল এবং তাকে দুই ব্যক্তি হত্যা করার জন্য ছুটে গেল। একজন হলেন সাঈদ ইবনু হুরাইস, অন্যজন আম্মার ইবনু ইয়াসির (রাঃ)। সাঈদ ছিলেন যুবক, তিনি অগ্রসর হয়ে তাকে হত্যা করলেন। আর মিকয়াস ইবনু সুবাবা-কে লোকেরা বাজারে পেল এবং তারা তাকেও হত্যা করল।আর ইকরিমা ইবনু আবু জাহল জাহাজে করে সমুদ্র পার হতে গেলে ঝড়ের কবলে পড়ল। জাহাজের লোক বলল, এখন তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাক। কেননা তোমাদের উপাস্য এখানে তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। তখন ইকরিমা বললেন: আল্লাহর শপথ! যদি সমুদ্রে আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে না পারে তবে জমিনেও তিনি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। হে আল্লাহ! আমি আপনাকে ওয়াদা করছি যদি আপনি আমাকে এই বিপদ হতে নাজাত দেন যা আমার ওপর পতিত হয়েছে, তবে আমি মুহাম্মাদ (ﷺ) এর নিকট উপস্থিত হবো এবং আমি তাঁর হাতে আমার হাত রেখে বায়আত গ্রহণ করব। আমি অবশ্যই তাঁকে ক্ষমাশীল ও অনুগ্রহকারী হিসেবে পাব। পরে তিনি এসে মুসলিম হয়ে যান।আবদুল্লাহ ইবনু সাদ ইবনু আবু সারহ উসমান (রাঃ)-এর নিকট গিয়ে লুকিয়ে থাকলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) মানুষদের বায়আত করার জন্য আহ্বান করলেন, তখন তাঁকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত করলেন। তিনি বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আবদুল্লাহর বায়আত গ্রহণ করুন। বর্ণনাকারী বলেন: তিনি (ﷺ) মাথা উঠিয়ে তিনবার আবদুল্লাহর প্রতি লক্ষ্য করলেন। তিনবারের পর তিনি তাঁর বায়আত গ্রহণ করলেন। এরপর তিনি সাহাবীদের প্রতি লক্ষ্য করে বললেন: তোমাদের মধ্যে এমন কোনো বুদ্ধিমান লোক কি ছিল না যে, যখন আমি তাঁর বায়আত গ্রহণ করছিলাম না, তখন এসে তাকে হত্যা করে? সাহাবীরা বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ) আপনার মনের কথা আমরা কীভাবে জানব? আপনি চোখ দিয়ে ইশারা করলেন না কেন? তিনি (ﷺ) বললেন: চোখের ইশারা দ্বারা প্রতারণা করা নবীর পক্ষে শোভন নয়।
