৩৮/১৫. অধ্যায়ঃ
মুরতাদের তাওবাহ্
সুনানে নাসাঈ : ৪০৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৬৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: أَنْبَأَنَا دَاوُدُ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ أَسْلَمَ ثُمَّ ارْتَدَّ وَلَحِقَ بِالشِّرْكِ، ثُمَّ تَنَدَّمَ فَأَرْسَلَ إِلَى قَوْمِهِ، سَلُوا لِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ لِي مِنْ تَوْبَةٍ؟ فَجَاءَ قَوْمُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: إِنَّ فُلَانًا قَدْ نَدِمَ وَإِنَّهُ أَمَرَنَا أَنْ نَسْأَلَكَ: هَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟ فَنَزَلَتْ: " {كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ} [آل عمران: 86] إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ} [البقرة: 173] " فَأَرْسَلَ إِلَيْهِ فَأَسْلَمَ
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক আনসারি লোক ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে গেল এবং মুশরিকদের সাথে মিলিত হলো। পরে সে লজ্জিত হলে নিজের কওমকে বলে পাঠাল: তোমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন কর, আমার কি তওবা করার সুযোগ আছে? তার কওমের লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন: অমুক ব্যক্তি লজ্জিত হয়েছে, এখন কি তার জন্য তওবা করার সুযোগ রয়েছে?অতঃপর এ আয়াত নাজিল হয়: “আল্লাহ কিভাবে সেই সম্প্রদায়কে হিদায়াত দিবেন যারা ঈমান আনার পর ...কুফরি করে... আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু”- (সূরা আলে ইমরান ৩ : ৮৬-৮৯)।অতঃপর তারা তাকে তাঁর নিকট প্রেরণ করলেন এবং সে ইসলাম গ্রহণ করল।
