৩৮/১৭. অধ্যায়ঃ
এ হাদীসে আ'মাশ থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৭৫
أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ الْأَشْعَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي بَرْزَةَ قَالَ: غَضِبَ أَبُو بَكْرٍ عَلَى رَجُلٍ غَضَبًا شَدِيدًا حَتَّى تَغَيَّرَ لَوْنُهُ، قُلْتُ: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ، وَاللَّهِ لَئِنْ أَمَرْتَنِي لَأَضْرِبَنَّ عُنُقَهُ، فَكَأَنَّمَا صُبَّ عَلَيْهِ مَاءٌ بَارِدٌ، فَذَهَبَ غَضَبُهُ عَنِ الرَّجُلِ، قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ أَبَا بَرْزَةَ وَإِنَّهَا لَمْ تَكُنْ لِأَحَدٍ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ وَالصَّوَابُ أَبُو نَصْرٍ، وَاسْمُهُ حُمَيْدُ بْنُ هِلَالٍ خَالَفَهُ شُعْبَةُ»
আবূ বারযা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু বকর (রাঃ) এক লোকের ওপর ভীষণ ক্রোধান্বিত হলেন। যার ফলে তাঁর চেহারার রং বদলে যায়। তখন আমি বলি: হে আল্লাহর রাসূলের খলীফা! আল্লাহর শপথ! আপনি যদি আমাকে আদেশ দেন, তবে আমি তার গর্দান উড়িয়ে দেব। আমার এ কথায় যেন তাঁর উপর শীতল পানি ঢালা হলো এবং সে লোকের ওপর থেকে তাঁর ক্রোধ চলে গেল। আবু বকর (রাঃ) বললেন: হে আবু বারজাহ! তোমার মা তোমার জন্য কাঁদুক! বস্তুত এ মর্যাদা রাসূলুল্লাহ (ﷺ)-এর পর আর কারো জন্য উপযুক্ত নয়।আবু আব্দুর রহমান (ইমাম নাসাঈ) (রহঃ) বলেন: এটা ভুল, সঠিক হলো আবু নাসর, তাঁর নাম হুমাইদ ইবনু হিলাল। শু'বাহ এটা ভিন্নভাবে বর্ণনা করেছেন।
