৩৮/১৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০৭৪ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
এ হাদীসে আ‘মাশ থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪০৭৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০৭৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى بْنِ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ أَبِي بَرْزَةَ قَالَ: تَغَيَّظَ أَبُو بَكْرٍ عَلَى رَجُلٍ، فَقَالَ: لَوْ أَمَرْتَنِي لَفَعَلْتُ؟ قَالَ: «أَمَا وَاللَّهِ مَا كَانَتْ لِبَشَرٍ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
আবূ বারযা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ 'আওয়ানাহ্ (রহঃ) সুলায়মান [আ'মাশ] হতে, তিনি 'আম্র ইবনু মুররাহ্ হতে, তিনি আবুল বাখতারী হতে এবং তিনি আবূ বারযাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আবূ বাক্র (রাঃ) এক লোকের ওপর ক্রোধান্বিত হলেন, তখন আবূ বারযাহ্ (রাঃ) বললেন: যদি আপনি আমাকে নির্দেশ দেন, তবে অবশ্যই আমি তাকে হত্যা করব। তখন তিনি বললেন : আল্লাহর শপথ! মুহাম্মাদ (ﷺ) এর পর কোন মানুষের জন্য এটা প্রযোজ্য নয়।
