৩৮/১৭. অধ্যায়ঃ

এ হাদীসে আ'মাশ থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৭৩

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ أَبِي بَرْزَةَ قَالَ: مَرَرْتُ عَلَى أَبِي بَكْرٍ وَهُوَ مُتَغَيِّظٌ عَلَى رَجُلٍ مِنْ أَصْحَابِهِ فَقُلْتُ: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ، مَنْ هَذَا الَّذِي تَغَيَّظُ عَلَيْهِ؟ قَالَ: «وَلِمَ تَسْأَلُ؟» قُلْتُ: أَضْرِبُ عُنُقَهُ، قَالَ: فَوَاللَّهِ لَأَذْهَبَ عِظَمُ كَلِمَتِي غَضَبَهُ ثُمَّ قَالَ: «مَا كَانَتْ لِأَحَدٍ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

আবূ বারযা (রাঃ) হতে বর্ণিতঃ

ইয়ালা (রহঃ) আ’মাশ হতে, তিনি আমর ইবন মুররাহ হতে, তিনি আবুল বাখতারী হতে এবং তিনি আবু বারযা (রাঃ) হতে বর্ণনা করেন। একদিন আমি আবু বকর (রাঃ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম, সে সময় তিনি জনৈক ব্যক্তির ওপর ক্রোধান্বিত ছিলেন। আমি বললাম: হে আল্লাহর রাসূলের খলীফা! কে এই ব্যক্তি, যার ওপর আপনি রাগান্বিত হয়েছেন? তিনি বললেন: তুমি কেন তার ব্যাপারে জিজ্ঞেস করছ? আমি বললাম: তার গর্দান উড়িয়ে দেব। আমার এত বড় কথায় তার রাগ দমে গেল। তারপর তিনি বললেন: নাবী (ﷺ)-এর পর কারো জন্য এই মর্যাদা প্রযোজ্য নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন