৩৮/২১. অধ্যায়ঃ
কেউ সম্পদ কেড়ে নিতে চাইলে কি করবে
সুনানে নাসাঈ : ৪০৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৮১
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، فِي حَدِيثِهِ عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ قَابُوسَ، عَنْ أَبِيهِ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ح، وأَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ قَالَ: ثَنَا أَبُو الْأَحْوَصِ قَالَ: حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ قَابُوسَ بْنِ مُخَارِقٍ، عَنْ أَبِيهِ قَالَ: وَسَمِعْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: الرَّجُلُ يَأْتِينِي فَيُرِيدُ مَالِي، قَالَ: «ذَكِّرْهُ بِاللَّهِ» قَالَ: فَإِنْ لَمْ يَذَّكَّرْ؟ قَالَ: «فَاسْتَعِنْ عَلَيْهِ مَنْ حَوْلَكَ مِنَ الْمُسْلِمِينَ» قَالَ: فَإِنْ لَمْ يَكُنْ حَوْلِي أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ؟ قَالَ: «فَاسْتَعِنْ عَلَيْهِ بِالسُّلْطَانِ» قَالَ: فَإِنْ نَأَى السُّلْطَانُ عَنِّي؟ قَالَ: «قَاتِلْ دُونَ مَالِكَ حَتَّى تَكُونَ مِنْ شُهَدَاءِ الْآخِرَةِ، أَوْ تَمْنَعَ مَالَكَ»
কাবূস ইব্ন আবুল মুখারিক (রহঃ) তাঁর পিতা হতে হতে বর্ণিতঃ
কাবূস ইবন মুখারিক (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বলল, যদি কেউ আমার মাল লুট করতে আসে, তখন আমি কি করব? তিনি (ﷺ) বললেন: তুমি তাকে আল্লাহর নামে উপদেশ দাও।সে ব্যক্তি বলল: যদি সে উপদেশ গ্রহণ না করে? তিনি (ﷺ) বললেন: তবে তুমি তোমার অন্যান্য মুসলিম প্রতিবেশীর সাহায্য গ্রহণ কর। সে বলল: যদি মুসলিমদের মধ্য হতে কোন প্রতিবেশী আমার না থাকে? তিনি (ﷺ) বললেন: তবে তুমি শাসকের আশ্রয় গ্রহণ করবে।সে বলল যদি শাসকও কাছে না থাকে? তিনি (ﷺ) বললেন: তবে তুমি তোমার মাল রক্ষার্থে জিহাদ করবে; যাতে তুমি শহীদ হয়ে যাও কিংবা তোমার সম্পদ রক্ষায় সক্ষম হও।
