৩৮/২০. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪০৮০ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

আহলে কিতাবী যাদুকরদের বর্ণনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০৮০

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ ابْنِ حَيَّانَ يَعْنِي يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: «سَحَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنَ الْيَهُودِ، فَاشْتَكَى لِذَلِكَ أَيَّامًا، فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ: إِنَّ رَجُلًا مِنَ الْيَهُودِ سَحَرَكَ، عَقَدَ لَكَ عُقَدًا فِي بِئْرِ كَذَا وَكَذَا، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَخْرَجُوهَا، فَجِيءَ بِهَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَمَا ذَكَرَ ذَلِكَ لِذَلِكَ الْيَهُودِيِّ، وَلَا رَآهُ فِي وَجْهِهِ قَطُّ "

যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ

এক ইয়াহূদী নবী (ﷺ)-কে যাদু করেছিল, যে কারণে কয়েকদিন তিনি রোগাক্রান্ত ছিলেন। এরপর জিবরীল (আঃ) তাঁর কাছে এসে বললেন: ইয়াহূদীদের একজন আপনার ওপর যাদু করেছে। গিরা দিয়ে তা অমুক অমুক কূপের মধ্যে রেখেছে। তিনি (ﷺ) সেখানে লোক পাঠালেন, তারা তা বের করে আনল। তখন রাসূলুল্লাহ (ﷺ) এমনভাবে দাঁড়ালেন যেন তিনি বন্ধনমুক্ত। রাসূলুল্লাহ (ﷺ) ঐ ইয়াহূদীর নিকট এ বিষয়ে কোন জিজ্ঞাসাবাদ করলেন না, আর ঐ ইয়াহূদীও কখনো তাঁর চেহারায় এর লক্ষণ দেখতে পেল না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন