৩৮/১৯. অধ্যায়ঃ
যাদুকর সম্পর্কে হুকুম
সুনানে নাসাঈ : ৪০৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৭৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَيْسَرَةَ الْمَنْقَرِيُّ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ عَقَدَ عُقْدَةً، ثُمَّ نَفَثَ فِيهَا فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি গিট দিয়ে তাতে ফুঁ দেয়, সে যাদু করল, আর যে যাদু করল, সে শিরক করল। আর যে ব্যক্তি তাবিজ-কবজ ঝুলায়, তাকে সেই জিনিসের উপর ন্যস্ত করা হয়।
