৩৮/১৮. অধ্যায়ঃ
যাদু প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৪০৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৭৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، عَنْ ابْنِ إِدْرِيسَ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ قَالَ: قَالَ يَهُودِيٌّ لِصَاحِبِهِ: اذْهَبْ بِنَا إِلَى هَذَا النَّبِيِّ، قَالَ لَهُ صَاحِبُهُ: لَا تَقُلْ نَبِيٌّ، لَوْ سَمِعَكَ كَانَ لَهُ أَرْبَعَةُ أَعْيُنٍ، فَأَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَأَلَاهُ عَنْ تِسْعِ آيَاتٍ بَيِّنَاتٍ، فَقَالَ لَهُمْ: «لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا، وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَلَا تَمْشُوا بِبَرِيءٍ إِلَى ذِي سُلْطَانٍ، وَلَا تَسْحَرُوا، وَلَا تَأْكُلُوا الرِّبَا، وَلَا تَقْذِفُوا الْمُحْصَنَةَ، وَلَا تَوَلَّوْا يَوْمَ الزَّحْفِ، وَعَلَيْكُمْ خَاصَّةً يَهُودُ أَنْ لَا تَعْدُوا فِي السَّبْتِ» فَقَبَّلُوا يَدَيْهِ وَرِجْلَيْهِ، وَقَالُوا: نَشْهَدُ أَنَّكَ نَبِيٌّ، قَالَ: «فَمَا يَمْنَعُكُمْ أَنْ تَتَّبِعُونِي؟» قَالُوا: إِنَّ دَاوُدَ دَعَا بِأَنْ لَا يَزَالَ مِنْ ذُرِّيَّتِهِ نَبِيٌّ، وَإِنَّا نَخَافُ إِنِ اتَّبَعْنَاكَ أَنْ تَقْتُلَنَا يَهُودُ
সফ্ওয়ান ইব্ন আসলাম (রাঃ) হতে বর্ণিতঃ
এক ইহুদি নিজ সঙ্গীকে বলল চল আমরা এই নবীর কাছে যাই। ইহুদির সঙ্গী বলল : তাকে নবী বলো না, যদি সে তোমার কথা শুনে, তবে খুশিতে সে আত্মহারা হয়ে যাবে। এরপর তারা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে নয়টি নিদর্শন সম্পর্কে প্রশ্ন করল (যা আল্লাহ তা’আলা মূসা (আঃ)-কে দান করেছিলেন)।তিনি (ﷺ) তাদেরকে বললেন: আল্লাহর সাথে শরীক করো না, চুরি করো না, যিনা করো না, আর যে জীবন আল্লাহ তা’আলা হারাম করেছেন, তাকে অন্যায়ভাবে হত্যা করো না, আর অন্যায়ভাবে শাস্তি দেয়ার জন্য কাউকে বিচারকের কাছে নিয়ে যেও না, জাদু করো না, সুদের লেনদেন করো না, পবিত্রা নারীদেরকে যিনার অপবাদ দিও না এবং জিহাদের মাঠে পৃষ্ঠপ্রদর্শন করবে না। এই নয়টি আদেশ, আর একটি আদেশ তো তোমাদের ইহুদিদের সাথে সম্পৃক্ত, তা এই যে, তোমরা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করবে না। এ কথা শুনে ঐ ইহুদীদ্বয় তাঁর দু’হাত পায়ে চুমু খেল। আর তারা বলল : আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি অবশ্যই একজন নবী। তিনি বললেন : তবে কিসে তোমাদেরকে আমার অনুসরণ করতে বাধা দেয়? তারা বলল: দাউদ (আঃ) দোয়া করেছিলেন যে, তাঁর বংশে সর্বদা একজন নবী হবেন। আর আমরা ভয় করছি যে, যদি আমরা আপনার অনুসরণ করি, তাহলে ইহুদিরা আমাদেরকে মেরে ফেলবে।
