৩৮/১৭. অধ্যায়ঃ
এ হাদীসে আ'মাশ থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪০৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৭৭
أَخْبَرَنِي أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُطَرِّفِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ أَنَّهُ قَالَ: كُنَّا عِنْدَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَغَضِبَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، فَاشْتَدَّ غَضَبُهُ عَلَيْهِ جِدًّا، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ، قُلْتُ: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ، أَضْرِبُ عُنُقَهُ؟ فَلَمَّا ذَكَرْتُ الْقَتْلَ، أَضْرَبَ عَنْ ذَلِكَ الْحَدِيثِ، أَجْمَعَ إِلَى غَيْرِ ذَلِكَ مِنَ النَّحْوِ، فَلَمَّا تَفَرَّقْنَا أَرْسَلَ إِلَيَّ، فَقَالَ: «يَا أَبَا بَرْزَةَ، مَا قُلْتَ؟» وَنَسِيتُ الَّذِي قُلْتُ: قُلْتُ: ذَكِّرْنِيهِ قَالَ: «أَمَا تَذْكُرُ مَا قُلْتَ؟» قُلْتُ: لَا وَاللَّهِ، قَالَ: " أَرَأَيْتَ حِينَ رَأَيْتَنِي غَضِبْتُ عَلَى رَجُلٍ فَقُلْتَ: أَضْرِبُ عُنُقَهُ يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ، أَمَا تَذْكُرُ ذَلِكَ أَوَ كُنْتَ فَاعِلًا ذَلِكَ " قُلْتُ: نَعَمْ، وَاللَّهِ وَالْآنَ إِنْ أَمَرْتَنِي فَعَلْتُ، قَالَ: «وَاللَّهِ مَا هِيَ لِأَحَدٍ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا الْحَدِيثُ أَحْسَنُ الْأَحَادِيثِ وَأَجْوَدُهَا وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»
আবূ বারযা আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা আবু বকর (রাঃ)-এর নিকট অবস্থান করছিলাম। তখন তিনি একজন মুসলিমের প্রতি অত্যন্ত রাগান্বিত হলেন। যখন আমি এ অবস্থা দেখলাম তখন বললাম : হে আল্লাহর রাসূলের খলীফা! আমি কি তার গর্দান উড়িয়ে দেব না? যখন আমি হত্যা করার কথার উল্লেখ করলাম, তিনি এ কথা ছেড়ে অন্য প্রসঙ্গে কথা আরম্ভ করলেন। আমরা সেখান হতে ফিরে আসার পর তিনি আমাকে ডেকে পাঠান এবং বলেন : হে আবু বারজাহ! তুমি কি বলেছিলে? আর আমি যা বলেছিলাম তা ভুলে গিয়েছিলাম। তাই বললাম, আপনি আমাকে স্মরণ করিয়ে দিন যা আমি বলেছি। তিনি বললেন, তোমার কি স্মরণে নেই? আমি বললাম : আল্লাহর শপথ! না। তিনি বললেন : যখন তুমি আমাকে এক ব্যক্তির ওপর ক্রুদ্ধ হতে দেখেছিলে, তখন তুমি বলেছিলে : হে রাসূলের খলীফা! আমি কি ঐ ব্যক্তির গর্দান উড়িয়ে দেব না? তুমি কি তা করতে চাও? আমি বললাম : অবশ্যই! এখনও যদি আপনি নির্দেশ করেন, তবে আমি তাকে হত্যা করব। তিনি বললেন : রাসূলুল্লাহ (ﷺ)-এর পর এ মর্যাদা আর কারো জন্য প্রযোজ্য নয়।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ] (রহঃ) বলেন : এ প্রসঙ্গের হাদিসসমূহের মধ্যে এটি সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট।
