৩৮/২২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০৯৩ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে মারা যায়
সুনানে আন-নাসায়ী : ৪০৯৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০৯৩
خْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ، عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قُتِلَ دُونَ مَظْلَمَتِهِ فَهُوَ شَهِيدٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «حَدِيثُ الْمُؤَمَّلِ خَطَأٌ، وَالصَّوَابُ حَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ»
আবূ জা'ফার (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যাকে অন্যায়ভাবে নিহত করা হয়, সে শহীদ। আবূ 'আবদুর রহমান [ইমাম নাসায়ী) (রহঃ) বলেন: আমার ধারণা আল মুআম্মাল-এর এ হাদীসটি শুদ্ধ নয়। বরং শুদ্ধ হচ্ছে 'আবদুর রহমান-এর বর্ণনাকৃত হাদীসটি।
