৩৮/২৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি তার পরিবার-পরিজনের রক্ষার্থে জিহাদ করে
সুনানে নাসাঈ : ৪০৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৯৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدٍ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَاتَلَ دُونَ مَالِهِ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قَاتَلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قَاتَلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ»
সাঈদ ইবন যায়দ (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে জিহাদ করে মারা যায়, সে শহীদ।এমনিভাবে যে ব্যক্তি নিজের জীবন রক্ষার্থে যুদ্ধ করে মারা যায়, সে শহীদ। আর যে আপন পরিবার-পরিজনের জন্য জিহাদ করে মারা যায়, সে শহীদ।
