১/৩৭. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জনকালে তিনটির কম ঢিলা ব্যবহার করা নিষেধ
সুনানে নাসাঈ : ৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ قَالَ: قَالَ لَهُ رَجُلٌ: إِنَّ صَاحِبَكُمْ لَيُعَلِّمُكُمْ حَتَّى الْخِرَاءَةَ قَالَ: أَجَلْ. " نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ نَسْتَنْجِيَ بِأَيْمَانِنَا، أَوْ نَكْتَفِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ
সালমান (রাঃ) হতে বর্ণিতঃ
তাকে এক লোক বলল, তোমাদের নবী তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। এমনকি পায়খানা-প্রস্রাবে কিভাবে বসতে হবে তাও।সালমান (রাঃ) বললেন, হ্যাঁ! পায়খানার সময় আমাদেরকে তিনি (ﷺ) কেবলামুখী হয়ে বসতে, ডান হাতে পবিত্রতা অর্জন করতে এবং পবিত্রতা অর্জনকালে তিনটি কুলুখের কম ব্যবহার করতে নিষেধ করেছেন।
