৩৮/২৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১০৮ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
মুসলিমের সাথে যুদ্ধ করা
সুনানে আন-নাসায়ী : ৪১০৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১০৮
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ عُمَيْرٍ يُحَدِّثُهُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ»
আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুর রহমান ইবনু 'আবদুল্লাহ (রাঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিমকে গালি দেয়া ফাসিক্বী কাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী।
