৩৮/২৭. অধ্যায়ঃ

মুসলিমের সাথে যুদ্ধ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১০৯

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: قُلْتُ لِحَمَّادٍ: سَمِعْتَ مَنْصُورًا، وَسُلَيْمَانَ، وَزُبَيْدًا، يُحَدِّثُونَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ» مَنْ تَتَّهِمُ أَتَتَّهِمُ مَنْصُورًا أَتَتَّهِمُ زُبَيْدًا أَتَتَّهِمُ سُلَيْمَانَ " قَالَ: لَا، وَلَكِنِّي أَتَّهِمُ أَبَا وَائِلٍ

শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ

শু'বাহ (রহঃ) বলেন, আমি হাম্মাদকে বললাম : আমি মানসূর, সুলায়মান এবং যুবাইদ হতে শুনেছি। তারা আবু ওয়াইল সূত্রে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিমকে গালি দেয়া পাপকাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফর। এদের মধ্যে আপনি কাকে সন্দেহ করেন? মানসূরকে সন্দেহ করেন? যুবাইদকে সন্দেহ করেন? না সুলায়মানকে? তিনি বললেন : না, এদের কাউকেই না, তবে আমি আবু ওয়াইলকে সন্দেহ করি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন