৩৮/২৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১১০ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
মুসলিমের সাথে যুদ্ধ করা
সুনানে আন-নাসায়ী : ৪১১০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১১০
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زُبَيْدٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ» قُلْتُ لِأَبِي وَائِلٍ سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ قَالَ: «نَعَمْ»
আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যুবায়দ (রহঃ) আবূ ওয়ায়িল (রহঃ) সূত্রে 'আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিমকে গালি দেয়া পাপ কাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফ্রী। [যুবায়দ বলেন] আমি আবূ ওয়ায়িল-কে বললাম : আপনি কি 'আবদুল্লাহ (রাঃ) হতে শুনেছেন? তিনি বললেন : হ্যাঁ।
