৩৮/২৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি বিভ্রান্তির পতাকাতলে যুদ্ধ করে তার সম্পর্কে কঠোর হুশিয়ারী
সুনানে নাসাঈ : ৪১১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১১৪
أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ زِيَادِ بْنِ رِيَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً، وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي يَضْرِبُ بَرَّهَا، وَفَاجِرَهَا لَا يَتَحَاشَى مِنْ مُؤْمِنِهَا، وَلَا يَفِي لِذِي عَهْدِهَا فَلَيْسَ مِنِّي، وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عُمِّيَّةٍ، يَدْعُو إِلَى عَصَبِيَّةٍ، أَوْ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ فَقُتِلَ فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে বের হয়ে যায় এবং মুসলিমদের জামাআত ত্যাগ করে, আর এই অবস্থায় সে মারা যায়, তবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। যে ব্যক্তি আমার উম্মাতের বিরুদ্ধে বিদ্রোহ করে ভালো-মন্দ নির্বিচারে হত্যা করে এবং মুমিনকেও ছাড়ে না; আর যার সাথে যে ওয়াদাবদ্ধ, তার ওয়াদা রক্ষা করে না, সে আমার দলভুক্ত নয়। আর যে ব্যক্তি পথভ্রষ্টতা এবং বিভ্রান্তির পতাকা তলে যুদ্ধ করে, আর লোকদেরকে অন্যায় পক্ষপাতিত্বের দিকে ডাকে এবং তার অন্যায় পক্ষপাতিত্বের জন্যই উত্তেজিত হয়, পরে সে নিহত হয়; তবে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে।
