৩৮/২৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি বিভ্রান্তির পতাকাতলে যুদ্ধ করে তার সম্পর্কে কঠোর হুশিয়ারী
সুনানে নাসাঈ : ৪১১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১১৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عُمِّيَّةٍ يُقَاتِلُ عَصَبِيَّةً، وَيَغْضَبُ لِعَصَبِيَّةٍ فَقِتْلَتُهُ جَاهِلِيَّةٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «عِمْرَانُ الْقَطَّانُ لَيْسَ بِالْقَوِيِّ»
জুনদুব ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ভ্রষ্টতার পতাকাতলে যুদ্ধ করে বা নিজের সম্প্রদায়ের স্বার্থে যুদ্ধ করে, আর তার সম্প্রদায়ের গর্ব রক্ষার্থেই যে উত্তেজিত হয়; তার মৃত্যু হবে জাহিলিয়্যাতের মৃত্যু।
