৩৮/২৯. অধ্যায়ঃ
হত্যা হারাম
সুনানে নাসাঈ : ৪১২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১২৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أُلْفِيَنَّكُمْ تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، لَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ» هَذَا الصَّوَابُ "
মাসরূক (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই যে, আমার পরে কাফির হয়ে গিয়ে একজন অন্যজনের গলা কাটতে আরম্ভ করেছ। আর কোন ব্যক্তিকে তার পিতা ও ভাইয়ের অপরাধের জন্য পাকড়াও করা যাবে না।
