৩৯/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৪৬ - যুদ্ধলব্ধ মাল বণ্টন
সুনানে আন-নাসায়ী : ৪১৪৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৪৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مَحْبُوبٌ قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ الشِّخِّيرِ قَالَ: بَيْنَا أَنَا مَعَ مُطَرِّفٍ بِالْمِرْبَدِ إِذْ دَخَلَ رَجُلٌ، مَعَهُ قِطْعَةُ أَدَمٍ قَالَ: كَتَبَ لِي هَذِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَلْ أَحَدٌ مِنْكُمْ يَقْرَأُ؟قَالَ: قُلْتُ: أَنَا أَقْرَأُ، فَإِذَا فِيهَا: «مِنْ مُحَمَّدٍ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي زُهَيْرِ بْنِ أُقَيْشٍ، أَنَّهُمْ إِنْ شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَفَارَقُوا الْمُشْرِكِينَ، وَأَقَرُّوا بِالْخُمُسِ فِي غَنَائِمِهِمْ، وَسَهْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفِيِّهِ، فَإِنَّهُمْ آمِنُونَ بِأَمَانِ اللَّهِ وَرَسُولِهِ»
ইয়াযীদ ইবনু শিখখীর (রহঃ) হতে বর্ণিতঃ
আমি 'মিরবাদ' নামক স্থানে মুত্বারিরফ-এর সঙ্গে ছিলাম। সে সময় এক লোক চামড়ার এক টুকরা নিয়ে উপস্থিত হয়ে বলল: এটা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লিখে দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ কি এটা পড়তে পারবে? আমি বললাম: হ্যাঁ, আমি পড়তে পারব। তাতে লেখা ছিল: "মুহাম্মাদুর রাসূলুল্লাহ-এর পক্ষ হতে বানু যুহায়র ইবনু উক্বায়শ-এর প্রতি, যদি তারা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, আর মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল এবং তারা মুশরিক হতে আলাদা হয়ে যায়, আর তারা এ কথা স্বীকৃতি দান করে যে, গনীমাতের এক-পঞ্চমাংশ নাবীর অংশ এবং সফীও তাঁর, তবে তারা আল্লাহ এবং তাঁর রাসূলের নিরাপত্তায় থাকবে।"
