৪০/৯. অধ্যায়ঃ
জিহাদ করার অঙ্গীকার
সুনানে নাসাঈ : ৪১৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৬২
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ الْحَارِثِ بْنِ فُضَيْلٍ، أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:: «أَلَا تُبَايِعُونِي عَلَى مَا بَايَعَ عَلَيْهِ النِّسَاءُ، أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا، وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ، وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلَا تَعْصُونِي فِي مَعْرُوفٍ؟» قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ أَصَابَ بَعْدَ ذَلِكَ شَيْئًا فَنَالَتْهُ عُقُوبَةٌ فَهُوَ كَفَّارَةٌ، وَمَنْ لَمْ تَنَلْهُ عُقُوبَةٌ فَأَمْرُهُ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ غَفَرَ لَهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ»
উবাদা ইব্ন সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমরা কি আমার কাছে এ বিষয়ে অঙ্গীকার করবে না, যে বিষয়ে মহিলারা অঙ্গীকার করেছে? তা এই যে, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাবে না, চুরি করবে না, যিনা করবে না, নিজ সন্তানদের হত্যা করবে না, আর কারো প্রতি যিনার অপবাদ দেবে না এবং ভালো কাজে আমার বিরোধিতা করবে না। আমরা বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) অবশ্যই। এরপর আমরা বর্ণিত কথাগুলোর উপর অঙ্গীকার করলাম। তিনি (ﷺ) বললেন: এখন যে ঐ সকল পাপ থেকে কোনটি একটি করবে এবং এর জন্য শাস্তি ভোগ করবে, তা হবে তার গুনাহর কাফ্ফারা। আর যে শাস্তি পাবে না, তার বিষয় আল্লাহর ওপর ন্যস্ত, তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন এবং ইচ্ছা করলে শাস্তি দিবেন।
