৪০/১১. অধ্যায়ঃ
হিজরতের মাহাত্ম্য
সুনানে নাসাঈ : ৪১৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৬৪
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْهِجْرَةِ، فَقَالَ: «وَيْحَكَ إِنَّ شَأْنَ الْهِجْرَةِ شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «فَهَلْ تُؤَدِّي صَدَقَتَهَا؟» قَالَ: نَعَمْ. قَالَ: «فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»
আবু সাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-কে হিজরতের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন: তোমার জন্য আফসোস! হিজরত বড় কঠিন বিষয়। তিনি জিজ্ঞেস করলেন: আচ্ছা, তোমার কি কোন উট আছে? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তুমি কি তার যাকাত প্রদান কর? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: যাও তুমি গ্রামে থেকেই আমল করতে থাক। কেননা আল্লাহ তা‘আলা তোমার কোন আমলই ব্যর্থ করবেন না।
