৪০/১২. অধ্যায়ঃ
বেদুঈনের হিজরত
সুনানে নাসাঈ : ৪১৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৬৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْهِجْرَةِ أَفْضَلُ؟ قَالَ: «أَنْ تَهْجُرَ مَا كَرِهَ رَبُّكَ عَزَّ وَجَلَّ»، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الْهِجْرَةُ هِجْرَتَانِ: هِجْرَةُ الْحَاضِرِ، وَهِجْرَةُ الْبَادِي، فَأَمَّا الْبَادِي، فَيُجِيبُ إِذَا دُعِيَ وَيُطِيعُ إِذَا أُمِرَ، وَأَمَّا الْحَاضِرُ، فَهُوَ أَعْظَمُهُمَا بَلِيَّةً، وَأَعْظَمُهُمَا أَجْرًا "
আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ), সর্বোত্তম হিজরত কোনটি? তিনি (ﷺ) বললেন: তোমার রবের নিকট যা অপছন্দনীয় তা ত্যাগ করা।তিনি (ﷺ) আরো বললেন: হিজরত দুই প্রকার—(১) শহরবাসীর হিজরত;(২) গ্রামবাসীর হিজরত।আর গ্রামবাসীর হিজরত হলো যখন তাকে ডাকা হবে, তখন সে চলে আসবে; আর কোন নির্দেশ দিলে তা পালন করবে, আর শহরবাসীর ওপর বিপদ অনেক এবং সর্বাধিক সওয়াবও তাদেরই।
