৪০/১৩. অধ্যায়ঃ
হিজরতের ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪১৬৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৬৬
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنْ يَعْلَى بْنِ مُسْلِمٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا مِنَ الْمُهَاجِرِينَ لِأَنَّهُمْ هَجَرُوا الْمُشْرِكِينَ، وَكَانَ مِنَ الْأَنْصَارِ مُهَاجِرُونَ لِأَنَّ الْمَدِينَةَ كَانَتْ دَارَ شِرْكٍ، فَجَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْعَقَبَةِ»
জাবির ইব্ন যায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবন আব্বাস (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর এবং উমর (রাঃ)-ও মুহাজির ছিলেন। কেননা তাঁরা মুশরিকদেরকে ত্যাগ করেছিলেন। আর কোন কোন আনসারও মুহাজির ছিলেন, কেননা মাদিনা ছিল মুশরিকদের আবাসস্থল, পরে তাঁরা 'আকাবা'র রাতে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপস্থিত হন।
