৪০/১৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৬৮ - বায়'আত
হিজরত শেষ হয়ে যাওয়া সম্পর্কে মতবিরোধ
সুনানে আন-নাসায়ী : ৪১৬৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৬৮
أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أُمَيَّةَ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّ يَعْلَى قَالَ: جِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَبِي يَوْمَ الْفَتْحِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْ أَبِي عَلَى الْهِجْرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُبَايِعُهُ عَلَى الْجِهَادِ» وَقَدِ انْقَطَعَتِ الْهِجْرَةُ
ইয়া‘লা (রাঃ) হতে বর্ণিতঃ
মাক্কাহ্ বিজয়ের দিন আমি আমার পিতাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট নিয়ে এসে বললাম: হে আল্লাহর রাসূল! আমার পিতার নিকট থেকে হিজরতের অঙ্গীকার নিন। তিনি (ﷺ) বললেন: আমি তার থেকে জিহাদের অঙ্গীকার নেব। কেননা হিজরত করার যুগ শেষ হয়ে গেছে।
