৪০/১৫. অধ্যায়ঃ
হিজরত শেষ হয়ে যাওয়া সম্পর্কে মতবিরোধ
সুনানে নাসাঈ : ৪১৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৬৯
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ دَاوُدَ قَالَ: حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا مُهَاجِرٌ، قَالَ: «لَا هِجْرَةَ بَعْدَ فَتْحِ مَكَّةَ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، فَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا»
সাফওয়ান ইব্ন উমাইয়া (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ), লোকেরা বলে, জান্নাতে কেবল ঐ সকল লোক প্রবেশ করবে, যারা হিজরত করেছে। তিনি (ﷺ) বললেন: মাক্কা বিজয়ের পর হিজরত নেই। কিন্তু জিহাদ ও বিশুদ্ধ নিয়ত এখনও বাকী আছে। অতএব তোমাদেরকে যখন জিহাদের জন্য বের হতে বলা হবে, তখন তোমরা বের হবে।
