৪০/১৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৭৭ - বায়'আত
মুশরিক হতে পৃথক থাকার বায়‘আত
সুনানে আন-নাসায়ী : ৪১৭৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৭৭
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي نُخَيْلَةَ الْبَجَلِيِّ قَالَ: قَالَ جَرِيرٌ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُبَايِعُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ابْسُطْ يَدَكَ حَتَّى أُبَايِعَكَ، وَاشْتَرِطْ عَلَيَّ، فَأَنْتَ أَعْلَمُ، قَالَ: «أُبَايِعُكَ عَلَى أَنْ تَعْبُدَ اللَّهَ، وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتُنَاصِحَ الْمُسْلِمِينَ، وَتُفَارِقَ الْمُشْرِكِينَ»
জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর নিকট আসলাম, আর তিনি তখন অঙ্গীকার নিচ্ছিলেন। আমি বললাম: হে আল্লাহর রাসূল! আপনি আপনার হাত বাড়িয়ে দিন, যেন আমি আপনার কাছে বাই'আত (অঙ্গীকার) করতে পারি। আর আপনি যা ইচ্ছা আমার ওপর শর্তারোপ করুন; কেননা এ সম্পর্কে আপনি ভালো জানেন। তিনি (ﷺ) বললেন : আমি তোমার অঙ্গীকার নিচ্ছি যে, তুমি এক আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, মুসলিমদের কল্যাণকামী থাকবে এবং মুশরিকদের ত্যাগ করবে।
