৪০/১৭. অধ্যায়ঃ
মুশরিক হতে পৃথক থাকার বায়'আত
সুনানে নাসাঈ : ৪১৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৭৮
خْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ قَالَ: أَنْبَأَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ قَالَ: سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ قَالَ: بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ، فَقَالَ: «أُبَايِعُكُمْ عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا، وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ، وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلَا تَعْصُونِي فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَّى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِيهِ فَهُوَ طَهُورُهُ، وَمَنْ سَتَرَهُ اللَّهُ، فَذَاكَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَذَّبَهُ، وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ»
উবাদা ইব্ন সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেন: আমি তোমাদের থেকে এ ব্যাপারে বাইয়াত নিচ্ছি যে, তোমরা আল্লাহর সাথে কোন শরীক স্থাপন করবে না, চুরি করবে না, যিনা করবে না, নিজের সন্তানকে হত্যা করবে না, কারো প্রতি যিনার অপবাদ দেবে না, কল্যাণকর কাজে আমার বিরুদ্ধাচরণ করবে না। তোমাদের মাঝে যে এই সকল অঙ্গীকার পূর্ণ করবে, তার সওয়াব আল্লাহর কাছে রয়েছে। আর যে ব্যক্তি এই কার্যাবলীর কোন একটি করে ফেলবে এবং পৃথিবীতে এর শাস্তি ভোগ করবে, তাহলে সে পবিত্র হয়ে যাবে। আর যদি আল্লাহ তা’আলা তার গুনাহ গোপন করেন তবে তা আল্লাহর ইচ্ছাধীন, যদি তিনি ইচ্ছা করেন তাকে ক্ষমা করবেন, আর যদি ইচ্ছা করেন শাস্তি দেবেন।
