৪০/১৮. অধ্যায়ঃ
মহিলাদের থেকে অঙ্গীকার নেয়া
সুনানে নাসাঈ : ৪১৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৭৯
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: لَمَّا أَرَدْتُ أَنْ أُبَايِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ امْرَأَةً أَسْعَدَتْنِي فِي الْجَاهِلِيَّةِ، فَأَذْهَبُ فَأُسْعِدُهَا ثُمَّ أَجِيئُكَ فَأُبَايِعُكَ؟ قَالَ: «اذْهَبِي فَأَسْعِدِيهَا» قَالَتْ: فَذَهَبْتُ فَسَاعَدْتُهَا، ثُمَّ جِئْتُ فَبَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
উম্মে আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি যখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অঙ্গীকার করার ইচ্ছা করি, তখন আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) জাহিলিয়্যাতের সময় এক মহিলা মৃত ব্যক্তির জন্য বিলাপ করতে আমাকে সহযোগিতা করেছিল। এখন তার সাহায্যেও আমাকে যেতে হয়। আমি কি সেখানে গিয়ে তাকে সহযোগিতা করব, তারপর ফিরে এসে আপনার নিকট অঙ্গীকার করব? তিনি (ﷺ) বললেন: যাও এবং তাকে সাহায্য কর।উম্মু আতিয়্যা (রাঃ) বলেন: আমি গিয়ে সে মহিলাকে সাহায্য করি এবং ফিরে এসে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অঙ্গীকার করি।
