৪০/১৮. অধ্যায়ঃ
মহিলাদের থেকে অঙ্গীকার নেয়া
সুনানে নাসাঈ : ৪১৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৮০
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ قَالَ: أَنْبَأَنَا حَمَّادٌ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: «أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْعَةَ عَلَى أَنْ لَا نَنُوحَ»
উম্মে আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের থেকে অঙ্গীকার করলেন যে, আমরা যেন কোন মৃত ব্যক্তির জন্য বিলাপ করে না কাঁদি।
