৪০/১৮. অধ্যায়ঃ
মহিলাদের থেকে অঙ্গীকার নেয়া
সুনানে নাসাঈ : ৪১৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৮১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ أَنَّهَا قَالَتْ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ مِنَ الْأَنْصَارِ نُبَايِعُهُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، نُبَايِعُكَ عَلَى أَنْ لَا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلَا نَسْرِقَ، وَلَا نَزْنِيَ، وَلَا نَأْتِيَ بِبُهْتَانٍ نَفْتَرِيهِ بَيْنَ أَيْدِينَا وَأَرْجُلِنَا، وَلَا نَعْصِيكَ فِي مَعْرُوفٍ، قَالَ: «فِيمَا اسْتَطَعْتُنَّ، وَأَطَقْتُنَّ». قَالَتْ: قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَرْحَمُ بِنَا، هَلُمَّ نُبَايِعْكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَا أُصَافِحُ النِّسَاءَ، إِنَّمَا قَوْلِي لِمِائَةِ امْرَأَةٍ كَقَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ، أَوْ مِثْلُ قَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ»
উমায়মা বিনতে রুকায়কা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কিছু আনসারী নারীর সাথে নাবী (ﷺ)-এর নিকট অঙ্গীকার করার জন্য উপস্থিত হলাম। আমরা বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমরা আপনার সাথে এ কথার উপর অঙ্গীকার করছি যে, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, ব্যভিচার করব না, আমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দেব না এবং কল্যাণকর কাজে আপনার অবাধ্য হবো না।তিনি (ﷺ) বললেন: তোমরা বল যে, তোমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় এবং তোমরা যতটুকু পারো। উমায়মা (রাঃ) বলেন, আমরা বললাম: আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি কত অনুগ্রহশীল। আমরা বললাম: হে আল্লাহর রাসূল! আসুন, আমরা (আপনার হাতে আমাদের হাত রেখে) অঙ্গীকার করব।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না। আমার কোন একজন নারীকে বলাটা একশত নারীকে বলার মতো। অথবা তিনি (ﷺ) বললেন : একজন নারীকে বলার অনুরূপ।
