৪০/২৬. অধ্যায়ঃ
নেতার আনুগত্যের প্রতি উৎসাহিত করা
সুনানে নাসাঈ : ৪১৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ حُصَيْنٍ قَالَ: سَمِعْتُ جَدَّتِي تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي حَجَّةِ الْوَدَاعِ: «وَلَوِ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا»
ইয়াহ্ইয়া ইব্ন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার দাদীকে বলতে শুনেছি, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বিদায় হজ্জের দিন বলতে শুনেছি, যদি তোমাদের ওপর কোন হাবশী গোলামকেও শাসক নিয়োগ করা হয়, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তখন তোমরা তার কথা শুনবে এবং আনুগত্য করবে।
