৪০/২৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৯৪ - বায়'আত
আল্লাহ তা‘আলা বলেন: "... তোমাদের মাঝে যারা কর্তৃত্বস্থানীয়...।" (সূরাহ্ আন্ নিসা ৪ : ৫৯)
সুনানে আন-নাসায়ী : ৪১৯৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৯৪
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي يَعْلَى بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ ﴾يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ﴿ [النساء: 59] قَالَ: «نَزَلَتْ فِي عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্র এবং রাসূলের আনুগত্য কর .."- (সূরা আন্ নিসা ৪ : ৫৯); আয়াতটি 'আবদুল্লাহ ইবনু হুযাফাহ্ ইবনু ক্বায়স ইবনু 'আদী-এর উদ্দেশে নাযিল হয়েছে। যাকে রাসূলুল্লাহ (ﷺ) কোন যুদ্ধাভিযানের অধিনায়ক করে পাঠিয়েছিলেন।'
অর্থঃ হে মু’মিনগণ! তোমার আনুগত্য কর আল্লাহ্র, আনুগত্য কর রাসূলের এবং তাদের, যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী (৪: ৫৯)।
