৪০/২৯. অধ্যায়ঃ

ইমাম তথা নেতার অবাধ্যতার পরিণতি

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৯৫

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا بَحِيرٌ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي بَحْرِيَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الْغَزْوُ غَزْوَانِ: فَأَمَّا مَنِ ابْتَغَى وَجْهَ اللَّهِ وَأَطَاعَ الْإِمَامَ، وَأَنْفَقَ الْكَرِيمَةَ، وَاجْتَنَبَ الْفَسَادَ، فَإِنَّ نَوْمَهُ وَنُبْهَتَهُ أَجْرٌ كُلُّهُ، وَأَمَّا مَنْ غَزَا رِيَاءً، وَسُمْعَةً وَعَصَى الْإِمَامَ، وَأَفْسَدَ فِي الْأَرْضِ، فَإِنَّهُ لَا يَرْجِعُ بِالْكَفَافِ "

মুআয ইব্‌ন জাবাল (রাঃ) রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, জিহাদ দুই প্রকার:১. যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে এবং ইমামের আনুগত্য করে আর উত্তম সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এবং ফিতনা পরিহার করে, তার ঘুমন্ত ও জাগ্রত সকল অবস্থায় রয়েছে সওয়াব।২. আর ঐ ব্যক্তি যে লোক দেখানোর জন্য ও প্রসিদ্ধি লাভ করার উদ্দেশে জিহাদ করে এবং ইমামের বিরুদ্ধাচরণ করে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে (যুদ্ধক্ষেত্র হতে) কিছুই নিয়ে প্রত্যাবর্তন করবে না অর্থাৎ তার কোন সওয়াবই হবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন