৪০/৩০. অধ্যায়ঃ
ইমামের দায়িত্ব ও কর্তব্য
সুনানে নাসাঈ : ৪১৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৯৬
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ قَالَ: حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، مِمَّا حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، مِمَّا ذَكَرَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ، فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا، وَإِنْ أَمَرَ بِغَيْرِهِ فَإِنَّ عَلَيْهِ وِزْرًا»
আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: ইমাম হচ্ছে ঢালের মতো, যার আড়ালে লোক যুদ্ধ করে এবং তার দ্বারা নিরাপত্তা লাভ করে। যদি ইমাম আল্লাহর ভয় করার আদেশ করে এবং ন্যায়সঙ্গত আচরণ করে, তবে এর জন্য তার সাওয়াব রয়েছে, আর যদি এর অন্যথা করে, তবে তারও পরিণতি তাকে ভোগ করতে হবে।
